মাথা ব্যথা, ঘাড় ব্যথা, কোমর ব্যথা, পিএলআইডি সমস্যা, হেড ইনজুরি , স্পাইন ইনজুরি , স্পাইনের রড-স্ক্র ফিক্সেশন, মস্তিষ্ক - স্নায়ু - মেরুদণ্ড ব্যথা, স্পাইনাল টিউমার, ব্রেইন টিউমার, প্যারালাইসিস বা পক্ষাঘাত, স্ট্রোক, হাত - পায়ে ব্যথা, হাতে পায়ে ঝিমঝিম ভাব , শিশু নিউরোসার্জারি , ভাসকুলার নিউরোসার্জারি বিশেষজ্ঞ ও নিউরোসার্জন।

Dr. Aminur Rahman's

Nurosolution

ডাঃ আমিনুর রহমান'স

নিউরোসলুশন

ভুলে যাচ্ছেন সবকিছু ? ১০টি খাবার, যা আপনার ব্রেইনে স্মরণশক্তি বৃদ্ধি করবে ।

31 Oct 2025

ভুলে যাচ্ছেন সবকিছু ?     ১০টি খাবার, যা আপনার ব্রেইনে স্মরণশক্তি বৃদ্ধি করবে ।

১০টি খাবার , যা আপনার স্মরণশক্তিকে বৃদ্ধি করবে 

১। অ্যান্টিঅক্সিডেন্টে  সমৃদ্ধ খাবারঃ ব্লবেরি ফল   , যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে।

( ছবিঃ ব্লুবেরি ফল)

২। সবুজ শাকসবজি: ভিটামিন ও খনিজ সমৃদ্ধ, যা মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে।

৩। স্বাস্থ্যকর ফ্যাটঃ  অ্যাভোকাডো,  যা মস্তিষ্কের জন্য উপকারী।

৪। ডিম: ডিমে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন রয়েছে। শিশুদের পুষ্টির জন্য ডিম অত্যন্ত উপকারী। 

৫। কুমড়োর বীজ: ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক এবং কপার থাকে, যা মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য অপরিহার্য।

৬। দুধ ও দুগ্ধজাত দ্রব্য: প্রোটিন, ক্যালসিয়াম এবং ভিটামিন বি১২ থাকে যা নিউরোট্রান্সমিটার তৈরিতে সাহায্য করে।

৭। ফল: কমলা, আপেল, এবং ডালিমের মতো ফল স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। 

৮। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধঃ সামুদ্রিক মাছ যাতে আছে  ভরপুর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে। এটি মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়।

৯। ডার্ক চকোলেট: অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্ল্যাভোনয়েড থাকে যা স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে।

১০। ডিম: কোলিন সমৃদ্ধ, যা স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা বাড়াতে সহায়ক।

অন্যান্য আরও খাবার-- 

সয়া: মস্তিষ্কের বিকাশে সাহায্যকারী পুষ্টি উপাদান সরবরাহ করে।

প্রোটিন জাতীয় খাবারঃ ঘি এবং দই- দুই খাবারেই প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। দুটি খাবারই মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়। 

বাদাম এবং বীজ: বাদাম এবং বীজ স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণে রাখতে পারে। দুধের সঙ্গে বাদাম মিশিয়ে খেতে পারেন। 

ফাইবার সমৃদ্ধ খাবারঃ  ওটমিল। এতে প্রচুর প্রোটিন ও ফাইবারে ভরপুর ।  ওটমিল মস্তিষ্কের ধমনী পরিষ্কার রাখতে সাহায্য করে। 

আপেল: শিশুকে নিয়মিত আপেল খাওয়াতে পারেন। এই ফলটি মস্তিষ্কের গঠনে সহায়তা করে। 

ডাঃ আমিনুর রহমান ।। ব্রেইন,স্পাইন এন্ড ট্রমা স্পেশালিস্ট ।। নিউরোসার্জন ।।   ঢাকা মেডিকেল কলেজ হাস্পাতাল