মাথা ব্যথা, ঘাড় ব্যথা, কোমর ব্যথা, পিএলআইডি সমস্যা, হেড ইনজুরি , স্পাইন ইনজুরি , স্পাইনের রড-স্ক্র ফিক্সেশন, মস্তিষ্ক - স্নায়ু - মেরুদণ্ড ব্যথা, স্পাইনাল টিউমার, ব্রেইন টিউমার, প্যারালাইসিস বা পক্ষাঘাত, স্ট্রোক, হাত - পায়ে ব্যথা, হাতে পায়ে ঝিমঝিম ভাব , শিশু নিউরোসার্জারি , ভাসকুলার নিউরোসার্জারি বিশেষজ্ঞ ও নিউরোসার্জন।

Dr. Aminur Rahman's

Nurosolution

ডাঃ আমিনুর রহমান'স

নিউরোসলুশন

৩টি পরীক্ষার মাধ্যমে জেনে নিন আপনার প্রস্রাবে ইনফেকশন আছে কি না । প্রস্রাবে ইনফেকশনের শারীরিক সমস্যা গুলো কি কি?

21 Nov 2025

৩টি পরীক্ষার মাধ্যমে জেনে নিন আপনার প্রস্রাবে ইনফেকশন আছে কি না । প্রস্রাবে ইনফেকশনের শারীরিক সমস্যা গুলো কি কি?

✅ প্রস্রাবে ইনফেকশনের ( UTI)  নির্দিষ্ট পরীক্ষাসমূহঃ 

 

✔️ সংক্ষেপে UTI নির্ণয়ের  নিম্নের ৫টি পরিক্ষার মধ্যে সবচেয়ে জরুরি তিন (০৩) টি  পরীক্ষা-- 

1. Urine R/E2.

2. Urine Culture & Sensitivity

3. CBC

সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো নিচে দেওয়া হলো:

১/ Urine R/E (Routine Examination / Urinalysis)

UTI নির্ণয়ে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা এটি 
এতে দেখা হয়—

* Pus cell (WBC) — বেশি থাকলে ইনফেকশন

* RBC — ইনফেকশন বা স্টোনে বাড়ে

* Nitrite test — অনেক ব্যাকটেরিয়া Nitrite positive করে

* Leukocyte esterase — ইনফেকশনের প্রমাণ

* Protein, pH, Specific gravity — সহায়ক তথ্য

 

২। Urine Culture & Sensitivity (C/S)

UTI নির্ণয়ের সবচেয়ে নিশ্চিত পরীক্ষা।
এতে জানা যায়—

* কোন ব্যাকটেরিয়া ইনফেকশন করছে

* কোন অ্যান্টিবায়োটিকে সংবেদনশীল/প্রতিরোধী
→ সঠিক অ্যান্টিবায়োটিক নির্বাচন করতে অত্যন্ত জরুরি।

 

৩। Complete Blood Count (CBC)

* WBC count বাড়ে → ইনফেকশনের ইঙ্গিত

* জ্বর থাকলে সহায়ক পরীক্ষা

৪। CRP / ESR

* ইনফেকশন বা প্রদাহের মাত্রা বোঝা যায়

* জটিল বা বেশি ছড়ানো ইনফেকশনে CRP বেশি হয়

৫। Ultrasound (KUB / Whole Abdomen)

UTI–র কারণ বোঝার জন্য
যেমন—

* স্টোন

* ব্লাডার না খালি হওয়া

* কিডনিতে ফুলে যাওয়া (Hydronephrosis)

* Structural সমস্যা

 

✅ প্রস্রাবে ইনফেকশনের শারীরিক লক্ষণসমূহঃ 

প্রস্রাবে ইনফেকশন (UTI) হলে শরীরে বেশ কিছু স্পষ্ট শারীরিক লক্ষণ ও উপসর্গ দেখা দেয়। এগুলো নির্ভর করে ইনফেকশন মূত্রনালীর কোন অংশে হয়েছে— ব্লাডার (Cystitis), ইউরেথ্রা (Urethritis), এবং কিডনি (Pyelonephritis)।

 

নিচে সহজভাবে সব লক্ষণ দেওয়া হলো:

UTI হলে যে শারীরিক সমস্যা দেখা দেয়

১) প্রস্রাবের সাথে সম্পর্কিত উপসর্গ

🔹 বারবার প্রস্রাবের বেগ আসা

🔹 প্রস্রাব করার সময় জ্বালা বা ব্যথা

🔹 অল্প অল্প প্রস্রাব হয়

🔹 প্রস্রাবের রঙ ঘোলা হওয়া

🔹 প্রস্রাবে দুর্গন্ধ

🔹 প্রস্রাবে পুঁজ বা শ্লেষ্মা

🔹 প্রস্রাবে রক্ত (Hematuria)

🔹 তল পেটে ও কোমরের দু’পাশে ব্যথা (Flank pain) – কিডনিতে ইনফেকশনের ইঙ্গিত

২। সার্বিক শারীরিক উপসর্গ

🔹জ্বর (হালকা থেকে বেশি)

🔹 কাঁপুনি (Chills)

🔹 দুর্বল লাগে

🔹 বমি ভাব বা বমি

🔹 খিদে কমে যাওয়া

 

ডাঃ আমিনুর রহমান । ব্রেইন, স্পাইন এন্ড ট্রমা স্পেশালিস্ট । নিউরোসার্জন । ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।