মানুষেরও লেজ হয়। শিশুর কোমরে জন্মগত ত্রুটি। Human Tail with Myelomeningocele.
16 Nov 2025
✅ Human Tail / Caudal Appendage যা লম্বোস্যাক্রাল অঞ্চলে জন্মগত লেজের মতো একটি গঠন ।
মানুষের জন্মগত লেজ অত্যন্ত বিরল একটি অবস্থা। সারা পৃথিবীতে মাত্র ৪০-৫০ জন শনাক্ত করে তাদের রেকর্ড করা আছে ।
এটি মানুষের পেছনে সত্যিকারের লেজ যা সম্পূর্ণভাবে benign এবং প্রধানত soft tissue দিয়ে তৈরি।
হিউম্যান টেইল এর বৈশিষ্ট্য:
*কোমরের নিচের দিকে থাকে
*২-১২ সেমি হতে পারে
*এর সাথে স্পাইনা বাইফিডা (Spina Bifida) থাকে ।

✅ স্পাইনা বাইফিডা (Spina Bifida)
স্পাইনা বাইফিডা (Spina Bifida) হলো এক ধরনের নিউরাল টিউব ডিফেক্ট (NTD), সাধারণত গর্ভাবস্থার ৩–৪ সপ্তাহে মেরুদন্ডের নিউরাল টিউব বন্ধ হওয়ার কথা থাকলেও সম্পূর্ণভাবে বন্ধ না হয়ে খোলা থেকে যায়।
এটি হলো জন্মগত ত্রুটি যেখানে মেরুদণ্ডের হাড় (vertebrae) এবং কখনো কখনো স্পাইনাল কর্ড পুরোপুরি গঠিত হয় না।
✅ স্পাইনা বাইফিডা প্রধান ৩ প্রকার
১) স্পাইনা বাইফিডা অককাল্টা (Spina Bifida Occulta)
*সবচেয়ে হালকা ও সাধারণ ধরনের।
*মেরুদণ্ডের একটি বা দুইটি হাড় ঠিকভাবে জোড়া লাগে না।
*সাধারণত ত্বকের উপর থেকে দেখা যায় না।
*কখনো ছোট লোম, birthmark বা ছোট ডিম্পল থাকতে পারে।
২) মেনিংগোসিল (Meningocele)
*মেরুদণ্ডের খোলা জায়গা দিয়ে meninges বের হয়ে একটি থলের (Sac) মত তৈরি করে।
*তবে স্পাইনাল কর্ড সাধারণত এই থলের ( Sac) বাইরে থাকে।*নিউরোলজিকাল ডিফিসিট (পায়ে প্যারালাইসিস) সাধারণত কম।
৩) মায়েলোমেনিংগোসিল( Myelomeningocele)
* সবচেয়ে গুরুতর ধরনের।
* মেনিনজেসের সাথে স্পাইনাল কর্ডও স্যাকের মধ্যে বের হয়ে থাকে।
* পা দুর্বলতা বা পক্ষাঘাত।
* মল-মূত্র নিয়ন্ত্রণের সমস্যা ।
* Sensory loss ( চামড়ায় অনুভূতি কম)।
* প্রায়ই মাথায় পানি বেশি (Hydrocephalus) থাকে।
✅ স্পাইনা বাইফিডার কারণ
* গর্ভাবস্থায় ফোলিক অ্যাসিডের অভাব (সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ)
* জেনেটিক ফ্যাক্টর
* ডায়াবেটিস
* Anti-epileptic drugs (Valproate)
* উচ্চ তাপমাত্রা (fever/hot tub) প্রথম ট্রাইমেস্টারে
✅ রোগ নির্ণয়ঃ
গর্ভকালীন স্ক্রিনিং
* Maternal blood AFP (elevated)
* USG anomaly scan (18–20 weeks)
* Fetal MRI (বিশেষ ক্ষেত্রে)
জন্মের পর
* ক্লিনিক্যাল পরীক্ষা
* Spine X-ray / MRI
✅ চিকিৎসা (Treatment)
১। অকাল্টা (Occulta)
* সাধারণত চিকিৎসার প্রয়োজন হয় না
২। মেনিংগোসিল( Meningocele)
* জন্মের পর surgical repair করে স্যাক বন্ধ করা হয়
* Prognosis সাধারণত ভালো
৩। মায়েলোমেনিংগোসিল( Myelomeningocele)
* থলের মত স্যাক কেটে ফেলে দিয়ে ছিদ্র বন্ধ করে দেয়া হয় (Surgical closure within 24–48 hours to prevent infection )

* মাথায় পানি বেশি( Hydrocephalus) থাকলে VP shunt করতে হবে
* Physiotherapy
✅ প্রতিরোধ
* গর্ভধারণের আগে এবং প্রথম ট্রাইমেস্টারে ফোলিক অ্যাসিড খেতে হয়
* ডায়াবেটিস নিয়ন্ত্রণ
* Teratogenic ওষুধ এড়িয়ে চলা
ডাঃআমিনুর রহমান। ব্রেইন, স্পাইন এন্ড ট্রমা স্পেশালিস্ট নিউরোসার্জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।।
