মাথা ব্যথা, ঘাড় ব্যথা, কোমর ব্যথা, পিএলআইডি সমস্যা, হেড ইনজুরি , স্পাইন ইনজুরি , স্পাইনের রড-স্ক্র ফিক্সেশন, মস্তিষ্ক - স্নায়ু - মেরুদণ্ড ব্যথা, স্পাইনাল টিউমার, ব্রেইন টিউমার, প্যারালাইসিস বা পক্ষাঘাত, স্ট্রোক, হাত - পায়ে ব্যথা, হাতে পায়ে ঝিমঝিম ভাব , শিশু নিউরোসার্জারি , ভাসকুলার নিউরোসার্জারি বিশেষজ্ঞ ও নিউরোসার্জন।

Dr. Aminur Rahman's

Nurosolution

ডাঃ আমিনুর রহমান'স

নিউরোসলুশন

পিএলআইডিতে এই ৮টি উপসর্গের যেকোন টা থাকলে অপারেশন লাগবেই।

18 Nov 2025

পিএলআইডিতে এই ৮টি উপসর্গের যেকোন টা থাকলে অপারেশন লাগবেই।

✅ পিএলআইডি (PLID বা Prolapsed Lumbar Intervertebral Disc) তে  অপারেশন কখন করতেই হবে—এটা নির্ধারণের কিছু স্পষ্ট নির্দেশনা ( absolute indications) আছে। 

PLID এ অপারেশন করতেই হবে যখন নিচের যেকোনোটি থাকবে

১। হঠাৎ দুই পা অবশ হয়ে যাওয়া
২। প্রস্রাব ধরে রাখতে না পারা / প্রস্রাব বের না হওয়া
৩। বাইরের জেনিটাল এরিয়ায় অনুভূতি (Sensation) কমে যাওয়া (Saddle anesthesia)
৪। মলত্যাগে নিয়ন্ত্রন (control) হারানো 

[[ এই সমস্যাগুলো কে একত্রে বলা হয় "কডা ইকুইনা সিন্ড্রম ( Cauda Equina Syndrome  বা CES) । এই সমস্যার জন্য জরুরি ভিত্তিতে  (Emergency), ৬–১২ ঘণ্টার মধ্যে অপারেশন করতে হয়। এই অবস্থায় দেরি = স্থায়ী প্যারালাইসিসের ঝুঁকি।]] 

৫। পায়ে ক্রমাগত Power কমে যাওয়া

৬। পায়ের পাতা পড়ে যাওয়া বা পা তুলতে না পারা (Foot drop) 

৭। 6–12 সপ্তাহ নিয়মিত চিকিৎসায়ও (NSAIDs, Neurotrin/Pregabalin, Physiotherapy, Lifestyle modification) ব্যথা না কমে যাওয়া।   

৮। যদি এমআরআই তে বড় ধরনের  সেন্ট্রাল বা প্যারা সেন্ট্রাল ডিস্ক বের হয় যা নার্ভরুট কে ভীষণ ভাবে চাপ দেয় 

  • 🔍 সংক্ষেপে মনে রাখার নিয়ম

❗Weakness of limbs → Emergency/urgent surgery
❗Bladder problem → Emergency surgery
❗Pain not improving in 6–12 weeks → Elective surgery

 

 

ডাঃ আমিনুর রহমান। ব্রেইন , স্পাইন এন্ড ট্রমা স্পেশালিস্ট । নিউরোসার্জন । ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল